image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বোয়ালখালীতে দুই রিকশা চোর গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি    |    ২২:১৮, আগস্ট ২৬, ২০২১

image

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাধীন ৪নং ওয়ার্ড গোমদন্ডী মুজাহিদপাড়া নতুন জামে মসজিদ সংলগ্ন রাস্তা থেকে চুরি হওয়া অটোরিকসা সহ দুই চোরকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) আনুমানিক রাত ১০ টার দিকে তাদের গ্রেফতার করেছে বলে জানান, বোয়ালখালী থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ সাইফুর রহমান ।

গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালখালী পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের মুফতি পাড়ার কুুতুব বাড়ীর মোহাম্মদ ফারুকের পুত্র মোহাম্মদ মিনহাজ(১৯) ও চট্টগ্রাম খুলসী থানাধীন মাহিন জমিদারের বাড়ীর মোহাম্মদ রফিকের পুত্র মোহাম্মদ শহিদ (৩০)।

বোয়ালখালী থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ সাইফুর রহমান বলেন,অটো রিকসার মালিক আব্দুর রহিম সাদ্দামের রিকসাটি মঙ্গলবার (২৪ আগস্ট)বোয়ালখালী পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের গোমদন্ডী মুজাহিদপাড়া নতুন জামে মসজিদ সংলগ্ন রাস্তায় রেখে আসারের নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করে মালিক আব্দুর রহিম। নামাজ শেষ আনুমানিক বিকাল ৫ টা ১৫ মিনিটে মসজিদ থেকে বের হয়ে দেখে তার অটো রিকশা-টি নেই। 

পরে মামলার বাদি আব্দুর রহিম বিষয়টি স্থানীয় থানায় মামলা করলে স্হানীয় জনগণের সহযোগিতায় পুলিশ তাদের আটক করেছে বলে জানান মামলার তদন্ত সাইফুর রহমান ।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল করিম বলেন, অটোরিকসা চোরদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। এবং মামলা তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।আসামিদের (২৫ আগষ্ট)মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image