image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ সাড়ে ৭ হাজার টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি    |    ২২:৪০, আগস্ট ২৬, ২০২১

image

ছবি-প্রতীকী

চট্টগ্রামের চন্দনাইশে শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারী বিধি নিষেধ অমান্যের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

জানা যায়, বুধবার (২৫ আগস্ট) দুপুরে দোহাজারী পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ টি মামলায় এ সব জরিমানা করা হয়।

জরিমানাকৃতদের মধ্যে রয়েছে, শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ব্যবস্থাপনা আইনে হালিশহর ঈদগাহ’র মৃত আবদুল গফুরের ছেলে মোঃ জাহেদকে ৫০ হাজার, কুমিল্লার চান্দিনার মৃত আবুল কাশেমের পুত্র মোঃ জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকারী বিধি নিষেধ অমান্য করে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় দোহাজারী হ্যাপি ফার্মেসীর মোঃ ইমনকে ৩ হাজার, খাজা ফার্মেসীর আবদুল গফুরকে ২ হাজার, জাহেদ ফার্মেসীর জাহেদকে ১ হাজার এবং ৫ জন ক্রেতাকে ১ হাজার ৪ শত টাকাসহ সর্বমোট ১ লাখ ৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন দৈনিক অধিকারকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালু মহালে অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনকারীরা বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে জরিমানা করা হয়েছে। তাছাড়া ফার্মেসীগুলোতে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় জরিমানা করা হয়েছে।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image