image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

ঘুমধুমে ফের ৯০ হাজার ইয়াবা জব্দ : প্রাইভেটকারসহ আটক ১

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    |    ১৭:৫৮, আগস্ট ২৭, ২০২১

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে এক সপ্তাহের ব্যবধানে আবারো ৮৯ হাজার ৫শ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার (চট্টমেট্টো-ঘ-১২-৪৭৬১) সহ আব্দুর রহিম (৫৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি কক্সবাজারের ইসলামপুর ৭নং ওয়ার্ডের বাসিন্দা ছৈয়দ আহমদের ছেলে। 

শুক্রবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ৭টায় ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক থেকে বেতবুনিয়া বাজারে যাওয়ার পথে প্রাইভেট কার সহ তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন'র সার্বিক তত্বাবধানে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এস আই আল আমিন ও এএসআই মোঃ অলি উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত অভিযানে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের বেতবনিয়া বাজারের প্রবেশমুখে একটি প্রাইভেট কার সন্দেহজনক থামিয়ে তল্লাশীর সময় কার গাড়ীর স্পেয়ার চাকার ভিতর লুকায়িত ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ২ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত ১০ লাখ টাকা মূল্যের চট্ট-মেট্টো-গ-১২-৪৭৬১ নাম্বারের প্রাইভেট কারটি জব্দ করা হয়। 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে  সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরো বলেন, পুলিশের মাদক বিরোধী ধারাবাহিক অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, চলিত আগষ্ট মাসে নাইক্ষ্যংছড়ি পুলিশের অভিযানে সাড়ে ৪ লাখেরও বেশি ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি টাকা। এ সময় আটক করা হয় অর্ধডজন পাচারকারীকে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বান্দরবান কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image