image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

মিরসরাইয়ে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি    |    ০১:৫৯, আগস্ট ২৮, ২০২১

image

ছবি-প্রতীকী

মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রাম থেকে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আরিফা তাবাচ্ছুম মোহনা (১৫)। সে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাবার নাম মঞ্জুরুল আলম খোকন। শুক্রবার দুপুর ১ টার দিকে তার লাশ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।

মিরসরাই থানার সেকেন্ড অফিসার রাজিব চন্দ্র পোদ্দার বলেন, পরিবারের প্রতি অভিমান করে শিক্ষার্থী আরিফা তাবাচ্ছুম মোহনা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হবে।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, ফকিরপাড়ায় ফকিরবাড়িতে এক স্কুল শিক্ষার্থীর আত্মহত্যার খবর শুনে আমি মিরসরাই থানায় খবর দিই। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image