image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

পেকুয়ায় স্কুল ছাত্রীকে অপহরণ 

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ১৩:২৪, সেপ্টেম্বর ১, ২০২১

image

কক্সবাজারের পেকুয়ায় এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

এ ঘটনায় ৩১ আগষ্ট বিকালে ছাত্রীর পিতা বাদী হয়ে একই ইউনিয়নের ছৈয়দ নগর এলাকার নুরুল আলমের পুত্র মোঃ মোর্শেদসহ ৩ জনকে বিবাদী করে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে ওই স্কুল ছাত্রীর পিতা ( অভিযোগের বাদী) উল্লেখ করেন, তার মেয়ে ২৪ আগষ্ট সকালে স্কুলে এ্যাসাইন্টমেন্ট জমা দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। ওইদিন দুপুর ১২ টার দিকে বাড়িতে ফেরার পথে নুরুল আলমের পুত্র মোর্শেদ ও শফিউল আলমের পুত্র ফরহাদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত জোরপূর্বক অপহরণ করে গোপনস্থানে নিয়ে যায়। তারপর থেকে অদ্যবধি পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।

অপহৃত স্কুল ছাত্রীর ভাই জানান, আমার বোনকে অপহরণ করার পর আমরা চেয়ারম্যান নুরুল হোছাইনের ধারস্ত হয়। তিনি আমার বোনকে উদ্ধার করার কথা বলে আজ কাল সময়ক্ষেপন করে আমাদেরকে হয়রানি করেন। একপর্যায়ে মঙ্গলবার চেয়ারম্যান আমাদেরকে বলেন, তোমরা অন্য ব্যবস্থা করো। তাতে আমরা হতাশ হই। থানা প্রশাসনের কাছে অনুরোধ গুরুত্বসহকারে অভিযোগটি তদন্ত করে আমার বোনকে উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা করুন।

এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কানন সরকার অভিযোগ পাওয়া সত্যতা নিশ্চিত করে বলেন ওই স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে না প্রেমের ফাঁদে উধাও হয়েছে তা খতিয়ে দেখে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image