image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সীতাকুণ্ডে তিন ‘স‘ মিলকে জরিমানা, সীলগালা

সীতাকুন্ড প্রতিনিধি    |    ১৭:২৩, সেপ্টেম্বর ২, ২০২১

image

চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় বিভিন্নস্হানে অবৈধভাবে স্থাপিত করাত কলের বিরুদ্ধে "করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২" এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহদাৎ হোসেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় লাইসেন্স না থাকায়/নবায়ন না করার অপরাধে উপজেলার কুমিরার ঘোড়ামারা স' মিলকে ১০ হাজার টাকা, সোনাইছড়ির বাগদাদ স' মিলকে ১০হাজার  টাকা এবং ভাটিয়ারীর দি ইউনিক স' মিলকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং লাইসেন্স প্রাপ্তির আগ পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। 

জনস্বার্থে এই ধরণের অভিযান  পরিচালনা করা হয়েছে এবং নিয়মিত করা হবে বলে ইউএনও শাহদাৎ হোসেন জানান।

উল্লেখ্য, সীতাকুণ্ড প্রায় ৪০ টির মতো স মিল রয়েছে। এর মধ্যে অধিকাংশ  ‘স‘ মিলস এর কোন বৈধ কাগজ পত্র নেই। সবই চলছে ম্যানেজ করে। তাছাড়া আবাসিক এলাকায় স মিলস থাকার নিয়ম না থাকলেও বাড়বকুণ্ডে গ্রামের বাড়ীতে জনৈক সিদ্দিক বিদ্যুৎ  লাইন না পেয়ে ডিজেল চালিত মেশিন দিয়ে স মিল চালিয়ে আসছে ম্যানেজ করে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image