শিরোনাম
ঢাকা ব্যুরো | ২৩:৪০, নভেম্বর ৬, ২০১৮
ঐক্য ফ্রন্টের সমাবেশের ২৪ ঘন্টার মধ্যেই আবারো গনভবণে দ্বিতীয় দফায় সংলাপে বসছেন নেতারা। কি হবে এই দ্বিতীয় দফা সংলাপে? রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা সরকার আবারো তাদের আহব্বানে সারা দিয়ে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আন্তরিকতার বিষয়টি বুঝাতে চাইছেন। অপরদিকে সরকার বিরোধীরা মনে করছেন সরকারের এই সংলাপ লোক দেখানো। তারা সময় ক্ষেপণ করছেন। তবে ঐক্য ফ্রন্টের- সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারা দ্বিতীয় দফায় সংলাপে সরকারকে সাংবিধানিকভাবেই নির্বাচন সব দলের অংশগ্রহণ ও নিরপেক্ষ করার শেষ চেষ্টা করবেন। এতে সরকার রাজি না হলে রাজপথের আন্দোলনের পথ বেছে নেয়া হবে বলে জানা গেছে।
এদিকে মঙ্গলবার দুপুরের পরপরই চার ট্যাকনোক্রেট( অনির্বাচিত) মন্ত্রীদের পদ ত্যাগ করানো নিয়ে রাজনৈতিক মহলে নানা কথা উঠছে, অনেকেই মনে করছেন, সরকার হয়তো বিরোধীদের পক্ষ থেকে ৩/৪ জন মন্ত্রী করার প্রস্তাব দিয়ে নির্বাচনকালিন সরকারে রাখতে চাইবেন। যা ২০১৩ সালের নির্বাচন পূর্ব টেলিফোন প্রস্তাবে বেগম খালেদা জিয়াকে দিয়েছিলেন। সরকার সংশ্লিষ্টদের সুত্রে জানা গেছে নির্বাচনকালিন সরকারে অনির্বাচিত কারো থাকার সুযোগ নাই এটা দেখানোর জন্যই ঐক্য ফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসার আগেই ট্যাকনোক্রেট মন্ত্রীদের সরিয়ে দিয়েছেন। যার ফলে সরকার এটাই প্রমান করতে চাইছেন সংবিধানের বাইরে তারা কিছুই করবে না।যদিও ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে সংবিধানের আলোকেই নিরপেক্ষ নির্বাচনকালিন সরকারের পথ দেখানো হবে বলে জানা গেছে।তাই বুধবার সবার দৃষ্টি থাকবে গনভবণের দিকে।
২য় দফা সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ জনের একটি প্রতিনিধি দল গণভবনে যাবেন বলে জানা গেছে। এর আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১ নভেম্বর ২০ সদস্যদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করে।
মঙ্গলবার রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে ১১ জনের তালিকা চূড়ান্ত করা হয়।
বৈঠকটি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে অনুষ্ঠিত হয়।
কামাল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের অন্যরা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব, দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন,গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, দলের কার্যকরী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা
সুলতান মোহাম্মদ মনসুর।
বুধবার বেলা সাড়ে এগারোটায় ওই সংলাপ অনুষ্ঠিত হবে।
Developed By Muktodhara Technology Limited