শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ২১:১৯, সেপ্টেম্বর ৩, ২০২১
আনোয়ারায় বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে পারকি সৈকতে ভেসে আসলেঅ একটি মৃত ডলফিন।
শুক্রবার বিকাল সাড়ে চারটায় জোয়ারের পানিতে মৃত ডলফিনটি ভেসে এসেছে বলে স্থানীয়রা জানান। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ৬ফুট দৈর্ঘ্যরে ডলফিনটির পঁচন ধরেছে। গন্ধে সৈকতে আসা পর্যটকদের দূর্ভোগে পড়তে হচ্ছে।
সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বারশত ইউনিয়নের চেয়ারম্যান ডলফিনটি মাটি চাপা দেওয়া হবে বলে জানান।
আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক জানান, এটি সামুদ্রিক ডলফিন। ধারণা করা হচ্ছে সাগরে জাহাজের আঘাতে ডলফিনটির মৃত্যু ঘটেছে। দূর্গন্ধ এড়াতে এটি মাটি চাপা দেওয়া হবে।
Developed By Muktodhara Technology Limited