image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রামু খুনিয়াপালং ইউনিয়নের দু'পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-৭

কক্সবাজার ব্যুরো    |    ২৩:৪৯, সেপ্টেম্বর ৪, ২০২১

image

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলায় নারী সহ ৭ জন আহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতের ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

জানা গেছে, ৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় খুনিয়াপালং ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড পূর্ব ধেছুয়াপালং মাদ্রাসা পাড়া এলাকার মৃত হাজি জাফর আলমের ছেলে হোসেন আহম্মেদ ও তার ছেলে রাহমতুল আমিন রহমানিয়া মাদ্রাসা পাড়ায় সাইফুলের চায়ের দোকানে উপস্থিত লোকজনকে এলোপাতাড়ি মারধরের ঘটনা ঘটায়। এসময় আহত হন একই এলাকার মৃত আবদু রশিদ মনুর ছেলে নয়নসহ আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনার জের ধরে খুনিয়াপালং পালং ইউনিয়নের পূর্ব ধেছুয়াপালং (মরিচ্যা-তেল হলা রোড) মাদ্রাসা পাড়ায় চলাচলের রাস্তার উপর হোসেন আহম্মেদ ও নয়ন পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন নয়ন, নয়নের মা নুরতাজ বেগম, নয়নের মামা শাহ আব্বাস এবং প্রতিপক্ষ হোসেন আহম্মদ ও তার ছেলে রাহমতুল আমিন আহত হন। 

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

আহতরা পরস্পর নিকটাত্মীয় বলে জানা গেছে। তবে বিধবা নুরতাজ বেগমকেও বিভিন্ন সময় হোসেন আহম্মেদ উত্যক্ত করার ঘটনা নিয়েও ছেলে নয়ন আগে থেকে ক্ষুদ্ধ ছিল চাচা হোসেন আহম্মেদের উপর।

এদিকে, এই ঘটনাটিকে পূঁজি করে হোসেন আহম্মেদ ও বর্তমান মেম্বার টুনু এবং আরেক প্রতিদ্বন্ধি মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিন ও তার ভাইদেরকে জড়িয়ে সংবাদ প্রচার এবং মামলায় জড়িয়ে হয়রানীর মিশনে নেমেছে বলে অভিযোগ। 

এব্যাপারে খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, হোসেন আহম্মদ ও নয়ন পরিবারের মধ্যে মারামারির ঘটনা সংগঠিত হয়। তারা উভয়পক্ষ পরস্পর আত্মীয়। কিন্তু গিয়াস উদ্দিন ও তার ভাইয়েরা এই ঘটনায় জড়িত ছিল না। গিয়াস উদ্দিনেরা যে জড়িত নয়, সে বিষয়ে হোসেন আহম্মদের ভাই কাজি মো. হাসানও আমাকে মোবাইল ফোনে এই কথা জানিয়েছেন। তবে নিরীহ গিয়াস উদ্দিন ও তার পরিবারকে মিথ্যাভাবে ঘটনায় জড়িত করার ঘটনা নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেন।

আহত নয়নের মা নুরতাজ বেগম বলেন, হোসেন আহম্মদ ও তার ছেলেরা প্রথম এক দফায় চায়ের দোকানে মারধর করে, পরে চলাচলের রাস্তার উপরও দ্বিতীয় দফায় হামলা করে। এতে তিনি সহ পরিবারের ৫ জন আহত হন।

৪নাম্বার ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী গিয়াস উদ্দিন বলেন, আমার ছোট ছেলে মামুনের সাথে ক্রিকেট খেলা নিয়ে সামান্য তর্কাতকি হয় শুক্রবার বিকালে। বিষয়টি তখনই উভয় পক্ষের ভুলবোঝাবুঝি সমাধা করা হয়। কিন্তু আমি স্থানীয় ৪ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হওয়ায় প্রতিপক্ষ হোসেন আহম্মেদ ও টুনু মেম্বার মিলে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার চেষ্টা চালাচ্ছে। 

রামু থানার ওসি (তদন্ত) রূপম কান্তি চৌধুরী বলেন, উভয় পক্ষের মারামারি ঘটনাটি জেনেছি। কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image