image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

ব্যাটারী রিকশার চার্জ দিতে গিয়ে বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি    |    ২৩:৫৭, সেপ্টেম্বর ৪, ২০২১

image

নিহত আব্বাস উদ্দিন (ফাইল ছবি)

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মু. আব্বাস উদ্দিন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল আড়াইটার দিকে। নিহত আব্বাস উদ্দিন একজন রিকশা চালক।

এ ঘটনায় নিহত মু. আব্বাস উদ্দিন বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ির ১ নম্বর ওয়ার্ড এলাকার মওলার পাড়ার মৃত কবির আহমদের পুত্র বলে জানা যায়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, 'রিকশা চালক আব্বাস উদ্দিন দুপুরে প্রতিদিনের মতো গাড়ি চালিয়ে বাড়ি ফিরে তার মোটর চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে ব্যাটারির প্লাগে অসতর্কতাবশত হাত দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ওখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, 'উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ির মওলার পাড়া এলাকায় আব্বাস উদ্দিন নামে এক রিকশা চালক  রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।'



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image