image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

পেকুয়ায় বসতবাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের নারীসহ ৩জন আহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ০০:৩৯, সেপ্টেম্বর ৫, ২০২১

image

কক্সবাজারের পেকুয়ায় সীমানা বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৩সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় বারাইয়্যাকাটা এলাকার মৃত ফিরোজ আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৫) আবুল কাশেম (৩০) জসিম উদ্দিন স্ত্রী সানজিদা সোলতানা নাঈমা (২২) গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্বার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।

এ ঘটনায় আহত জসিম উদ্দিন বাদী হয়ে বারাইয়্যাকাটা এলাকার মৃত আতর আলীর ছেলে রশিদ আহম্মদ, রশিদ আহম্মদের ছেলে নুরুন্নবী ও রিফাত কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বাদী উল্লেখ করেছেন, তাদের দীর্ঘ দিনের ভোগ দখলীয় বসতভিটা যা বিএস ৮৮০ খতিয়ানের বি এস ৫৫৫৭ দাগের ৪ শতক জমি জবরদখল নিতে অভিযুক্ত রশিদ আহম্মদ তার দুই ছেলে নুরুন্নবী ও রিফাত আমার বাড়িতে কর্মরত নির্মাণ শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ থেকে বিতাড়িত করে দেয় পরে আমার স্ত্রী সানজিদা সোলতানা নাঈমা ও আমাকে পিটিয়ে গুরুতর জখম করে।
পরে আমার ছোট ভাই আবুল কাশেমকে ও  পিটিয়ে আহত করে। 

এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কানন  সরকার অভিযোগ পাওয়ার সত্যতা জানিয়ে বলেন, জমির বিরোধ নিয়ে সংঘর্ষ হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image