image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

ঘুমধুম তুমব্রু বাজারের ৫ দোকান আগুনে পুড়ে ছাই

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    |    ১৪:৪৭, সেপ্টেম্বর ৬, ২০২১

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম তুমব্রæ বাজারের ৫ টি দোকান আগুণে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

তুমব্রু বাজারের দোকানদার ফখর উদ্দিন জানান, ছৈয়দ নুর মার্কেটে আশরাফ আলীর বয়লার মুরগির দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

পার্শবর্তী উপজেলা উখিয়ার ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রæত তুমব্রæ বাজারে এসে স্থানীয়দের সহযোগিতায় ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আশরাফ আলীর মুরগীর দোকান, নুর আয়েশার খাদ্য দ্রব্যের দোকান, নবী হোছাইনের চায়ের দোকান, নুর বশরের পানের দোকান ও খাইরুল বশরের মুদির দোকান পুড়ে যায়। এতে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয় বলে ব্যবসায়ীরা জানায়।

উখিয়ায় দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তা এমদাদুল হক জানান, খবর পেয়ে দ্রæত তুমব্রæ বাজারে পৌছে জনতার সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ৫ টি দোকান পুড়ে গেলেও পুরো বাজার আগুণের লেলিহান শিখা থেকে রক্ষা করতে পেরেছি।
অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে আসেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর সহ স্থানীয় ব্যবসায়ীরা।

তাৎক্ষনিক আগুণে পুড়ে যাওয়া দোকানদারদের ১০ হাজার টাকা করে ৫ জনকে ৫০ হাজার বিতরণ ও আগুণ নিভাতে অংশ নেওয়া ২ শতাধিক স্বেচ্ছাসেবকদের সকালের খাবারের ব্যবস্থা করেন ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর।

ঘটনাস্থলে যাওয়া ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, আগুণে ৫ টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পুলিশ, দমকল কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় বড় ধরণের অগ্নিকান্ডের লেলিহান শিখা থেকে তুমব্রু বাজারের অর্ধশতাধিক দোকান রক্ষা পেয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image