শিরোনাম
কক্সবাজার ব্যুরো | ১৯:২২, সেপ্টেম্বর ৭, ২০২১
কক্সবাজার উত্তর বনবিভাগের বিশেষ টহল দল অভিযান চালিয়ে সেগুন কাঠের তৈরি দরজা বোঝাই একটি পিকআপ আটক করেছে। ৭ সেপ্টেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৪ টার সময় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিশেষ টহল দলের অফিসার ইনচার্জ (ওসি) ও শহর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী জানান, মঙ্গলবার ৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের বিশেষ টহল চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকা অভিযান চালায়। এসময় অবৈধ সেগুন কাঠের দরজা বোঝাই কক্সবাজার অভিমুখী একটি পিকআপ ( নং-চট্ট মেট্রো-ন-১১-৭৩১৪ ) গাড়ী আটক করা হয়। আটক সেগুন কাঠের দরজার পরিমাণ ৩৮টি পিস।
তিনি জানান, সেগুন কাঠ দিয়ে তৈরি দরজাগুলো চলাচল পাশ না নিয়ে অবৈধভাবে পরিবহন করছিল।
জব্দকৃত সেগুন কাঠের দরজা ও পিকআপটি কক্সবাজার বন অফিস হেফাজতে আনা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Developed By Muktodhara Technology Limited