শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১৯:৪০, সেপ্টেম্বর ৭, ২০২১
লোহাগাড়ায় তমা গ্রæপের লেগুনা-বাইকের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতরা সবাই বাইক আরোহী।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত বাইক আরোহী উপজেলার চুনতি ইউনিয়নের বাগানপাড়ার মোস্তাক আহমদের ছেলে এনামুল হক(২৭), চুনতি রুস্তমের পাড়ার বসু মিয়ার ছেলে হেলাল হোসেন লেদু(৩৮), চকরিয়ার উত্তর হারবাং ইছাছড়ি এলাকার আবুল হাশেমের ছেলে মোঃ কাইছার(১৯) ও চকরিয়া উত্তর হারবাং কোরবানিয়া ঘোনার মোঃ আরিফ(২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় মঙ্গলবার বিকালে কক্সবাজারমুখী তমাগ্রæপের লেগুনার সঙ্গে চট্টগ্রামমুখী ২টি বাইকের সংঘর্ষ হয়। এতে বাইক ুইটির ৪ জন আহত হয়। স্থানীয়রা আহতরে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদরের একটি হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে এনামুল হক ও হেলাল হোসেন লেদুর অবস্থা আশংকাজন হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে দোহাজারী হাইওয়ে থানার এস আই মোহাম্মদ মোস্তফা কামাল দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় পতিত বাইক ও লেগুনা উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
Developed By Muktodhara Technology Limited