image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় ইউএনও'র অভিযানে ২ লাখ টাকা জরিমানা 

কক্সবাজার ব্যুরো    |    ১৩:২৮, সেপ্টেম্বর ৮, ২০২১

image

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বৈদ্যছড়ায় (কুমির ছড়ায়) অবৈধ ইটভাটা তৈরি কালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সা্লমা ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট ভাটা মালিকের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেন । মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরিমানার টাকা পরিশোধ করেন ইটভাটার মালিক নুরুল ইসলাম নুরু মেম্বার।

অবৈধ ইটভাটার জমির মালিক আশরাফ মিয়া জানান, তার নিজের ২ একর জমির উপর ইটভাটা করতে উখিয়া হলদিয়া পালং এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুরু মেম্বার ভাড়া নেন। ইটভাটার অনুমতি নিয়েছেন কি না তিনি জানেন না। এটি কি বৈধ, নাকি অবৈধ তিনি সে বিষয়েও কিছু জানেন না। তবে ইটভাটা তৈরির শুরুতেই উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করার পর জেনেছে ইটভাটটি অবৈধ ভাবে করা হচ্ছিল।

এদিকে, নাইক্ষ্যংছড়িতে আরো অন্তত ৩০টি অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। এসব অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযানের দাবী জানিয়েছেন সচেতন মহল।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image