শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ১৫:৪১, সেপ্টেম্বর ৮, ২০২১
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর উপকূলীয এলাকায় ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ নারী পুরুষ শিশু রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা।
সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ জানান, ১৮ জনের একটি রোহিঙ্গাকে স্হানীয় লোকজন দেখতে পেযে তাদের সন্দেহ হলে আমাকে খবর দেয়, আমি ঘটনাস্হলে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা নোয়াখালী ভাসান চর আশ্রয়ন প্রকল্প থেকে নৌকা যোগে এসেছে বলে জানায়। তাদের গন্তব্য চট্টগ্রাম শহরেও বলে চেয়ারম্যান জানতে পারেন।
চেযারম্যান বিষযটি ইউএনও, সীতাকুণ্ড থানাকে অবহিত করেছেন এবং প্রশাসনের হাতে হস্তান্তর করেছেন বলে জানান।
এব্যাপারে সীতাকুণ্ড নির্বাহী কর্মকর্তা মোঃ শাহদাৎ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে নদী পথে নৌকা যোগে পালিয়ে এসেছে বলে জানা গেছে। আগের নিয়মানুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করে জেলে পাঠানোর কথা, তবে এটা নিরাপদ ব্যবস্থা নয়। জামিন পেয়ে আবার দেশের কোথাও আশ্রয় নিবে অপকর্ম করবে তারা। বর্তমান সিদ্ধান্তে জেলা প্রশাসকের সাথে আলাপ করে তাদেরকে পূনরায় ভাসান চরে পাঠানোর ব্যবস্হা নেয়া হবে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বৈনিক জানান, সলিমপুর চেয়ারম্যানের ফোনে জানতে পারি রোহিঙ্গা আটক হয়েছে।তাৎক্ষানিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং আটককৃতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্হা নেয়া হবে।
Developed By Muktodhara Technology Limited