image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

ঘুমধুমে ভূমিদস্যুদের হামলায় কলেজ ছাত্রীসহ আহত-২

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২১:৫৪, সেপ্টেম্বর ৮, ২০২১

image

নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম ইউনিয়নে ভূমিদস্যুদের হামলায় কলেজ ছাত্রীসহ ২ জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

৬ই সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টার দিকে ভূমিদস্যুরা এ ন্যাক্কার জনক হামলার ঘটনাটি ঘটিয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায়, বাগানের মালিক নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুধুধুম ইউনিয়নের আজুখাইয়া ফকির পাড়া গ্ৰামের দিল মোহাম্মদ তার বাড়ির দক্ষিণ পাশে সৃজিত বাগানের বিভিন্ন প্রজাতির গাছ ভূমিদস্যুরা একই গ্ৰামের কাদের হোসেন ও তার পুত্র শামসুল আলম, হাফেজ আহম্মদ, শাহ আলম, মৃত কালু সওদাগরের পুত্র শাহজাহান, রহমানের পুত্র সাইফুল ইসলাম ও শুক্কুরের পুত্র কবির আহমদ এসে কাটতে থাকে।

এসময় খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভূমিদস্যুদের গাছ কাটতে বাধা দিলে দিল মোহাম্মদকে ভূমিদস্যুরা বেদড়ক পেটাতে থাকে, এক পর্যায়ে সহ্য করতে না পেরে শোর চিৎকার দিলে তার মেয়ে পিতাকে বাঁচাতে এগিয়ে এলে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী তসলিমা বেগম (২০) কে হামলাকারীরা এলোপাথাড়ি লাথি, কিল, ঘুষি মেরে শারীরিক ভাবে মারাত্মক জখম হয়ে মাটিতে লুটে পড়ে। এই সময় পিতা চিৎকার করতে থাকলে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে তসলিমাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই হামলার ঘটনায় তসলিমার পিতা দিল মোহাম্মদ বাদী হয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দিল মোহাম্মদ এর মেয়ে কলেজ পড়ুয়া ছাত্রী তসলিমা বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ করার পর ও তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এ প্রতিবেদককে জানান। তিনি আরো বলেন, যেহেতু গাছ খেকো হামলা কারীরা প্রভাবশালী ও অর্থ-বিত্তের মালিক হওয়া সামাজিক নিরাপত্তা এবং ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার চরম আশঙ্কায় রয়েছেন বলে আশংকা ব্যাক্ত করেছেন।

বিবাদি পক্ষের কারো নাম্বার না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন বলেন,ভূমিদস্যুদের হামলায় কলেজ ছাত্রীসহ ২ জন আহত হওয়ার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগত ভাবে ব্যবস্তা নেওয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image