শিরোনাম
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২২:০৮, সেপ্টেম্বর ৮, ২০২১
কক্সবাজারের পেকুয়ায় আবু বক্কর (২২) নামের এক মানসিক প্রতিবন্ধি যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদী টেকপাড়াস্থ আব্দু ছমদের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু বক্কর একই ইউনিয়নের সাবেকগুলদী এলাকার কামাল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল সিকদার বলেন, ভোরে নুর জাহান নামে এক গৃহবধু পুকুরে ওযু করতে গেলে আবু বক্করের ভাসমান লাশ দেখতে পায়। এসময় বাড়ির অন্য সদস্যরা এসে পুলিশকে খবর দেয়।
তিনি আরো বলেন,আবু বক্কর মানসিক প্রতিবন্ধি। গত সোমবার থেকে সে নিখোঁজ হন। স্বজনেরা এসে নিহতের লাশ সনাক্ত করে।
পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানায়, টেকপাড়া ছমি উদ্দিনের বাড়ির পুকুর থেকে আবু বক্করের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। রিপোর্ট পেলে রহস্য জানা যাবে।
Developed By Muktodhara Technology Limited