শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ২০:০২, সেপ্টেম্বর ১০, ২০২১
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাগির আহমদ (৫০) নামে এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকাল পৌণে ৬টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার রায়জোয়ারা এলাকায় ছৈয়দ মেম্বার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাগির আহমদ সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকার মৃত ফজলুল আহমদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে দোহাজারী পৌরসভার রায়জোয়ারা এলাকার ছৈয়দ মেম্বারের ছেলে জাফরের বিয়েতে বিওসির মোড় এলাকার একটি ডেকোরেশন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলো নিহত জাগির আহমদ। বিয়ে বাড়িতে আলোকসজ্জা ও সৌন্দর্য মন্ডিত করার জন্য আলোক সজ্জার লাইট লাগিয়ে বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করার সময় অসতর্ক অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় জাগির আহমদ। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে রায়জোয়ারা ওয়ার্ডের সাবেক মেম্বার ইস্কান্দার মিয়া বলেন, ''ডেকোরেশন কর্মীর মৃত্যুর কথা শুনেছি, তবে আমি অন্য একটি বিয়েতে থাকায় সরাসরি দেখিনি।"
Developed By Muktodhara Technology Limited