image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

আনোয়ারায় চাঁদা না দেওয়ায় মাদকসেবীর কান্ড! 

আনোয়ারা প্রতিনিধি    |    ১৩:৪৮, সেপ্টেম্বর ১১, ২০২১

image

চাঁদা না দেওয়ায় বাড়ীর মহিলাদের সামনে এক মাদক সেবী পরনের কাপড় খুলে অশ্লীল ভাষায় গালিগালাজ ও রাতের আধাঁরে দা-ছুরি নিয়ে হত্যা করতে ঘুরাফেরা করার ভিডিও পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রতন শীল।

উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি উভয় পক্ষকে থানায় নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ। 

 

অভিযোগ ও ভিডিও সূত্রে জানাযায়, উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামে মৃত যতীন সরকারের পুত্র সুজিত সরকার নামে এক ব্যক্তি স্থানীয় রতন শীল ও তার পরিবারের কাছ থেকে বিভিন্ন বাহনায় চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেওয়ায় সুজিত সরকার মদ খেয়ে বৃহস্পতিবার বিকালে রতন শীল ও তার পরিবারের মহিলাদের সামনে উলঙ্গ হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও দা ছুরি নিয়ে রতন শীলকে হত্যার হুমকি দেয়। পরে রতন শীল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী রতন শীল বলেন, সুজিত সরকার একজন মাদক সেবী, এলাকায় সবধরণের খারাপ কাজে সে জড়িত। আমাদের বাড়ীর সড়কটি এলাকার সবার সহযোগীতায় মেরামত করি। কিন্তু এ সড়ক দিয়ে চলাচল করতে হলে সুজিত সরকারকে চাঁদা দিতে হবে বলে জানায়। আমি চাঁদা না দেওয়ায় আমাকে অশ্লালীন ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিচ্ছে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান জানান, প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত সুজিত সরকার একজন মাদক সেবী, রবিবার উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, শোলকাটা গ্রামে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে থানা পুলিশের কাছে প্রেরণ করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image