image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

লোহাগাড়ায় দুই অপহরণকারী গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি    |    ১৮:২৬, সেপ্টেম্বর ১১, ২০২১

image

লোহাগাড়ায় মোঃ আলাউদ্দিন নামে এক ব্যাক্তিকে অপহরণের পর মুক্তিপণ দাবীর অভিযোগে সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়।

অপহরণের চার ঘন্টা পর শুক্রবার রাত ১১ টায় লোহাগাড়া থানার পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া বার আউলিয়া মাজার গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় অপহরণ কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিক্সা জব্দ করা হয়।

গ্রেফতার হলো উপজেলার পদুয়ার নিজতালুক এলাকার মুহাম্মদ ফরিদ উদ্দিনের ছেলে মুহাম্মদ ইমরান (২০) এবং সাতকানিয়া উপজেলার ছদাহা নুনু চৌধুরী বাড়ি এলাকার মুহাম্মদ শাহেদের ছেলে মুহাম্মদ জমির উদ্দিন (২৩)। অপহৃত মোঃ আলাউদ্দিন উপজেলার পদুয়ার হদ্দলি পাড়া এলাকার শাহ আলমের পুত্র।

জানা গেছে, অপহৃত মোঃ আলাউদ্দিন শুক্রবার সন্ধ্যায় পদুয়া থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সিকদার দিঘীর পাড় এলাকায় পৌঁছলে সংঘবদ্ধ অপহরণকারী দল তাকে জোর পূর্বক সিএনজিচালিত অটোরিক্সা করে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারী দল ফোনে ভুক্তভোগীর স্ত্রী বুলু আকতারের কাছ থেকে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পরে তার স্ত্রী কৌশলে বিষয়টি লোহাগাড়া থানায় অবহিত করে। ঘটনাদিন রাত ১১ঃ০০টায় লোহাগাড়া থানার একটি পুলিশি টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া মাজার গেইটের সামনে হতে সিএনজি চালকসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করে। অপহরণকারী দলের অন্যরা জন পালিয়ে যায়। এসময় অপহরণ কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিক্সা জব্দ ও অপহৃত আলাউদ্দিনকে উদ্ধার করে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, পদুয়ায় এক ব্যাক্তিকে অপহরণ ও মুক্তিপণ দাবীর ঘটনায় সিএনজি চালকসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। বাকি ৪ জন পালিয়ে যায়। তাদের বিরোদ্ধে অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image