image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

কর্ণফুলীতে মারামারিতে স্কুল শিক্ষিকাসহ আহত ৮ 

কর্ণফুলী প্রতিনিধি    |    ২০:১৭, সেপ্টেম্বর ১১, ২০২১

image

কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের পাইপের গোড়া এলাকার বাহার বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মারামারিতে স্কুল শিক্ষিকাসহ ৮জন আহতের ঘটনা ঘটেছে।

দুই পক্ষের আহতরা হলেন মো. ইলিয়াছ (৫৭), তাঁর মেয়ে স্কুল শিক্ষিকা সুমি আকতার (২২) পুত্র মোহাম্মদ রুবেল (৩০) ও স্ত্রী জরিনা খাতুন (৫০)। অপর পক্ষের মো. মনির, সাজ্জাদ হোসেন হৃদয় (২০), দেলোয়ার হোসেন (২৫) ও খুরশিদা বেগম (৪৮)।

এ ঘটনাই উভয় পক্ষই থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

দুই পক্ষের সাথে কথা বলে জানায়, সম্প্রতি র‌্যাব অস্ত্রসহ কয়েক কিশোরকে গ্রেপ্তার করলে দুই পক্ষ র‌্যাবকে তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছিলেন বলে পরষ্পর বিরোধী অভিযোগ করেনে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই বৃহস্পতিবার সন্ধ্যায় মারামারিতে লিপ্ত হলে উভয় পক্ষের ৮ জন আহত হয়। 

আহত মোহাম্মদ রুবেল বলেন, শুক্কুর ও তার ছেলেরা বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের এসব অপকর্ম বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করলে তারা সংবাদের বিষয়ে আমাদের দায়ী করে আমাদের বসতঘরে ঢুকে ধারালো দেশিও অস্ত্র, দাÑছুরি  নিয়ে আমার মা, স্কুল শিক্ষিকা বোন ও এক ভাইসহ আমাকে মারধর করে। এখন নানা ভাবে হুমকি দিচ্ছে।

আবদু শুক্কুরের ছেলে মোহাম্মদ মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরে ভূমি বিরোধ চলছিলো তাদের সাথে। কিছুদিন ধরে এলাকায় অপপ্রচার চালাচ্ছে রুবেলের ভাই সোহেলকে নাকি আমরা ধরিয়ে দিয়েছি। এটার জের ধরে তারাই আমাদের উপর হামলা চালিয়ে আমার ভাই সাজ্জাদ হোসেন হৃদয় (২০), দেলোয়ার হোসেন (২৫), ও আমার মা খুরশিদা বেগম (৪৮) মারধর করে। এ ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করেছি।

কর্ণফুলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image