শিরোনাম
কক্সবাজার ব্যুরো | ১৫:০২, সেপ্টেম্বর ১৬, ২০২১
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া এলাকায় মালয়েশিয়া প্রবাসী জনৈক কাশেম এর স্ত্রী ববি আক্তার (২২) এর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার একটি শিশু সন্তান আছে।
বুধবার (১৫ সেপ্টম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপির ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।
ববি আক্তার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ঘোনা এলাকার ছৈয়দ মিয়ার মেয়ে।
পেকুয়া থানা পুলিশ রাতেই গৃহবধূ ববি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
গৃহবধূ ববির বাবা ছৈয়দ মিয়ার দাবী, গত দুই বছর আগে তার মেয়ে ববির সাথে আবুল কাশেমের বিয়ে হয়। ১৬ মাস আগে স্বামী কাশেম মালয়েশিয়ায় পাড়ি জমান। বিয়ের পর থেকে একদিনের জন্যও পিতার বাড়িতে বেড়াতে আসতে পারেনি মেয়ে। একপ্রকার গৃহবন্ধী জীবন পার করেছে মেয়ে ববি।তার একটি শিশু সন্তান আছে। সর্বশেষ তার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। আমি মেয়ে হত্যার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।
এ ঘটনার পর গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। তারা পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার জানান, গৃহবধূর লাশ ও ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্তে বেরিয়ে আসবে।
Developed By Muktodhara Technology Limited