শিরোনাম
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ১৫:১৩, সেপ্টেম্বর ১৬, ২০২১
কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩জন আহত হয়েছেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে কুতুবদিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়নে চেয়ারম্যান রোড় হতে মলমচর রাস্তার জিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পূর্ব পাশে এ দুর্ঘটনস ঘটে।
এতে মোটরসাইকেল চালক উত্তর মলমচরের জয়নাল আবেদীনের পুত্র কুতুবদিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আবু মুছা(১৯), তার চাচাত ভাই মোঃ জকরিয়ার পুত্র কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোঃ আরিফ (১৭) একই স্কুলের দশম শ্রেণির ছাত্র মোঃ ফরিদের পুত্র মোঃ রুবেল(১৯) গুরুতর আহত হন।
স্থানীয় মোঃ রাশেদ জানান, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ আলমগীর প্রচারণার জন্য মোটরসাইকেল নিয়ে মলমচর যান। সেই মোটরসাইকেল চালানোর জন্য নেয় আবু মুছা,পথে মোটরসাইকেলে উঠেন আরিফ ও রুবেল। জিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়।
কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাসরিন সুলতানা আবু মুছা ও আরিফকে হাসপাতালে ভর্তি দেন এবং রুবেলের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
Developed By Muktodhara Technology Limited