image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক    |    ২২:৩১, সেপ্টেম্বর ২০, ২০২১

image

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার নগরীর কোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দিন বাজারস্থ তিনপুলের মাথা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদন এবং বিক্রির অপরাধে ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর আদালতে জলযোগ রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা ও ঘোষ সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে মোমিন রোডে ফুটপাত ও রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ১ ব্যক্তির বিরুদ্ধে  মামলা রুজু পূর্বক ১০ হাজার জরিমানা করা হয়। 

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image