image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

সীতাকুণ্ডে দোকান দখল ও সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সীতাকুন্ড প্রতিনিধি    |    ২৩:৫৩, সেপ্টেম্বর ২০, ২০২১

image

সীতাকুণ্ডে ভাড়াটিয়া কর্তৃক দোকান দখলের চেষ্টা এবং সন্ত্রাসীদের হামলায় এক সাংবাদিককে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় স্হানীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পৌরসভাস্হ ৮নং ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর গ্রামের বাসিন্দা স্বপন দাশ লিখিত বক্তব্যে বলেন, পৌরসভাস্হ একই গ্রামের মৃত নুরুচ্ছাপার ছেলে মোঃ কামরুল ইসলাম ষ্ট্যাম্পে চুক্তিবদ্ধ হয়ে ভাড়াটিয়া হিসাবে দোকান ভাড়া নেয় এবং দুই বছর পর পর চুক্তিনামা নবায়ন হয়। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ষ্ট্যাম্পে চুক্তিবদ্ধ ভাড়াটিয়া হিসাবে সে বহাল আছে।কিন্তু হঠাৎ করে কামরুল আমার  ভাড়া দেয়া  বন্ধ করে দেয়। এ নিয়ে বাজার কমিটি বেশ কয়েকবার তার সাথে বৈঠক করলেও সে এবিষয়ে কর্ণপাত না করায় তাকে বাজার কমিটির সদস্য পদ থেকে  বহিস্কার করে। এর কয়েক দিন পর সে বাজার কমিটিকে জানায় আমি (স্বপন) নাকি কামরুলের কাছে জায়গা বিক্রি করি এবং নোটারী পাবলিক একটি বিক্রিত  ষ্ট্যাম্প দেখায়।

তিনি বলেন, আমার স্বাক্ষর জাল জালিয়তির মাধ্যমে জাল স্ট্যাম্প তথা দলিল সৃজন করায় আমি কামরুলের বিরুদ্ধে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করি। আদালত স্বাক্ষরটি তদন্ত করার জন্য পিবিআইকে দেন। কিন্তু মামলাটি তদন্তনাধীন থাকাবস্হায় কামরুল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের দোকান দখল করতে চায়। আমার ভাতিজা অশোক দাশ বাধা দিলে কামরুলসহ সন্ত্রাসীরা তার উপর হামলা করে রক্তাক্ত যখম করে। এসময় আমার ভাইযের বৌ রত্না দাশ তাঁকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা রত্নার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে।

তিনি সংবাদ সম্মলনে সন্ত্রাসী কামরুলসহ অন্য সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

সংবাদ সম্মলনে স্বপনের আত্মীয় স্বজন উপস্হিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image