image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

চন্দনাইশে পিকআপসহ ৭ হাজার জব্দ, গ্রেপ্তার-১

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৭:৪৬, সেপ্টেম্বর ২১, ২০২১

image

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. খোকন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রোঃ ন-১৮-৩৫৩৪) জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে ২ টায় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) উপন বড়ুয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ দক্ষিণ গাছবাড়ীয়া এলাকায় মেসার্স রেজিয়া অটো কার ওয়াশ এন্ড বালু মহল এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মোঃ খোকন শরিয়তপুর জেলার নড়িয়া থানার পঞ্চপল্লী গুলমাইজ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, "আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image