image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

উখিয়ায় অবৈধ অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ১৮:২৬, সেপ্টেম্বর ২১, ২০২১

image

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আব্দু শুক্কুর নামের এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শুটারসহ তিন রাউন্ড গুলি ও একটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আব্দু শুক্কুর কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা।

আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক নাইমুল হক জানান, সোমবার রাত ২টার দিকে
সহকারী পুলিশ সুপার জনাব এ,কে,এম এমরানুল হক মারুফ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব হরেন্দ্রনাথ সরকার (পিপিএম), এসআই (নিঃ)/১৪০৪৭ মোঃ আরিফুর রহমান, সঙ্গীয় ফোর্স, সেনাবাহিনী ও  ৮ এপিবিএন, যৌথ অভিযানে শুক্কুরের বসতঘর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয় এবং শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং সুইস গিয়ার ছুরি, ১৪ এপিবিএন কর্তৃক জব্দ করা হয়েছে। 

এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image