শিরোনাম
মিরসরাই প্রতিনিধি | ২১:৫৯, সেপ্টেম্বর ২২, ২০২১
মিরসরাইয়ে আলী হোসেন রানা (২৭) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের চৌধুরী মেম্বার বাড়ীর মৃত কোব্বাত আহমেদের ছেলে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ জামান বলেন, আলী হোসেন রানা জামালপুর গ্রামে একটি কুলিং কর্ণার (চায়ের দোকান) করেন। মঙ্গলবার রাতে খাবার খেয়ে সে দোকানে ছিল। বুধবার সকালে ১১ টায়ও দোকান না খোলায় পরিবারের লোকজন দরজা ভেঙ্গে দেখে দোকানের ভেতর তার লাশ ঝুলছে। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Developed By Muktodhara Technology Limited