image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

রাজধানীর খিলগাঁওয়ে হাত চোখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকা ব্যুরো    |    ২৩:৩০, নভেম্বর ৯, ২০১৮

image

ছবি-প্রতীকি

রাজধানীর খিলগাঁও এর  রাস্তার পাশে ঝোপঝাড়  থেকে পিছনে হাত বাঁধা ও চোখ বাধা অবস্থায় অজ্ঞাত (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার বিকাল সারে ৪টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠায়।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, খিলগাও ডেমরা রোডে নাগদারপার এলাকায় রাস্তার পাশে ঝোপঝাড় থেকে গামছা দিয়ে পিছনে হাত বাঁধা ও চোখ বাধা অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নিহতের  পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।  ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা কোথাও হত্যা করে মৃতদেহ  এখানে ফেলে গেছে। তবুও বিস্তারিত উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

রাজধানী পল্লবী থানাধীন প্যারিস রোডে দুবৃক্তদের গুলিতে  এক জুট ব্যাবসায়ী নিহত ও এক পথচারী আহত হয়েছেন।নিহত জুট ব্যবসায়ীর নাম মহিউদ্দিন মোহন বলে জানাগেছে।আর এই ঘটনা ঘটে শুক্রবার রাত ৮টার দিকে।

রাত ৮টায় বাসায় যাবার পথে  পল্লবী থানাধীন প্যারিস রোড উদয়ন স্কুল কেল্লা মাঠ সংলগ্ন ঔষধের দোকানের সামনে অজ্ঞাত নামা অস্ত্রধারীরা অতর্কিত হামলা করে ও তাকে লক্ষ্য করে গুলি করে  এতে মহিউদ্দিন মোহন (৪৫) এর  বুকে একটি ও পেটে দুইটি গুলি বিদ্ধ হয়। আহত অবস্হায় তাকে  উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় তাকে  মৃত ঘোষনা করেন। নিহত মহিউদ্দিনের পিতার নাম আব্দুর রশিদ। বাসা নং ২১ রোড নং ৩০ প্যারিস রোড পল্লবী ঢাকা বলে জানাগেছে। আহত অপর জন হলেন হাসান আলী (৪২) তার ডান হাতে গুলিবিদ্ধ। তার পিতার নাম চান মিয়া বেপারী।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ জানিয়েছেন, মোহনের লাশ  ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image