image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাউজানে মাদকসহ দম্পতি গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি    |    ২১:২৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

image

চট্টগ্রামের রাউজানে হরিপদ (২৮) নামে এক শারিরীক প্রতিবন্ধী যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় করে আসছে। সহযোগিতা করতেন তার স্ত্রী রত্না। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে তারা।

শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে যুবলীগ নেতা আবু ছালেকের সহযোগিতায় ১২০ লিটার পাহাড়ী ছোলাই মদসহ স্বামী-স্ত্রী দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাউজান থানা সূত্র মতে, রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়ার প্রয়াত সুনিল দাশের ছেলে প্রতিবন্ধী হরিপদ তার নিজ বসতঘরে পাহাড়ী ছোলাই মদ এনে বিক্রি করতেন। মাদক ব্যবসায়ে জড়িত থাকায় গত কয়েকমাস আগেও একবার গ্রেপ্তার হয়েছিল সে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে ১২০ লিটার মদসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন. ‘রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর কঠোর নির্দেশনার প্রেক্ষিতে রাউজানকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান আব্যাহত আছে।’ উল্লেখ্য, মদসহ গ্রেপ্তার হওয়া দম্পতির স্কুল পড়ুয়া একটি ছেলে সন্তান রয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image