image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি    |    ১৩:১২, সেপ্টেম্বর ২৫, ২০২১

image

ছবি-প্রতীকী

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আরো একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন বলা জানা যায়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদ্রাসার সামনে প্রধানসড়কে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শহিদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় সাথে থাকা আরো একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত মোটরসাইকেল আরোহী শহিদুল ইসলাম চট্টগ্রাম জেলার হাটহাজারি এলাকার তাজুল ইসলামের পুত্র বলে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 'শহিদুল ইসলাম সহ তার সাথে থাকা আরো একজন মোটরসাইকেল আরোহী কুতুবদিয়ার শাহ্ মালেক শাহ্ (রহঃ) এর মাজার জেয়ারতের উদ্দ্যেশ্যে বের হয়। বাঁশখালীর চাম্বল বড় মাদরাসা পর্যন্ত পৌছালে দক্ষিণ দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শহিদুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহীর মাথার একপার্শ্ব থেঁতলে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শিলকুপস্থ বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে আসেন।

বাঁশখালী স্কয়ার ক্লিনিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ জাবেদুল ইসলাম বলেন, 'প্রাথমিক চিকিৎসা প্রদান করে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক প্রেরণ করা হয়।'

বাঁশখালী স্কয়ার ক্লিনিকের এ্যম্বুলেন্স চালক আহাদ বলেন, 'গুরুতর আহত শহিদুল ইসলামকে চমেক নিয়ে যাওয়ার পর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image