image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

কর্ণফুলীতে রিকশা চালক খুনের অভিযোগে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি    |    ১৭:২৭, সেপ্টেম্বর ২৬, ২০২১

image

চট্টগ্রাম কর্ণফুলীতে রিকশা চালক শাকিলকে (১৭) হত্যার অভিযোগে ঘাতক দুই ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।  

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বন্দর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিহত শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ছিনতাই করা ব্যাটারি চালিত অটো-রিকশা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদ। ওসি বলেন, ‘শাকিল ব্রিজঘাট এলাকায় গ্যাসের দোকানে চাকরি করলেও মাঝেমধ্যে ব্যাটারিচালিত রিকশা চালাতো। ঘটনার রাতেও সে রিকশা নিয়ে বের হলে রিকশা ছিনিয়ে নিতে মূলত তাকে শ্বাসরোধ করে হত্যা করে খুনিরা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।’

গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. তারেকুল ইসলামের পুত্র মো. মোহসিন (১৯) ও নগরীর সদরঘাট থানার ইটালী কলোনির মো. সোলেমানের পুত্র মো. ইরফান (২৩)।

প্রসঙ্গত, গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় চরলক্ষ্যা মো. আলী সড়কের ধানক্ষেত থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয়। পরে শাকিলের পিতা বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image