image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজান প্রতিনিধি    |    ২২:২৭, সেপ্টেম্বর ২৯, ২০২১

image

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মোরশেদ ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাইজ্জে মিয়ার ঘাটায় এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় তৌহিদুল ইসলাম সুমন (২৮) নামে আরও এক যুবক আহত হয়েছেন। নিহত মোরশেদ ইসলাম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত সুমন একই এলাকার আজিজির রহমানের ছেলে।

স্থানীয় সূত্র মতে, মোটর সাইকেলযোগে চট্টগ্রাম নগরী থেকে বাগোয়ান আসার পথে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্জে মিয়ার ঘাটা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান প্রবাস ফেরত মোরশেদ আলম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহত সুমন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।’



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image