শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ১৩:৪৩, সেপ্টেম্বর ৩০, ২০২১
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ রবিউল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি ট্রাক (খুলনা মেট্টো-ট-১১-২১২৩) জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫ টায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুম এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মোঃ রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার সদর থানার সাতক্ষীরা পৌরসভার কামালনগর এলাকার মৃত মো. শহিদুল ইসলামের ছেলে।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই বিল্লাল হোসেন জানান, "বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমূখী একটি ট্রাক দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে থামানোর পর চালককে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো মতে চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।"
ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, "আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"
Developed By Muktodhara Technology Limited