image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

মুহিবুল্লাহ হত্যার ঘটনায় সন্দেহভাজন আরও ২ রোহিঙ্গা আটক 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ১৯:১২, অক্টোবর ২, ২০২১

image

নিহত মুহিবুল্লাহ (ফাইল ছবি)

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আততায়ীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। 

আটক রোহিঙ্গারা হলেন জিয়াউর রহমান ও আব্দুস সালাম। তাঁদের উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ ঘটনায় তিন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করা হলো। এর আগে শুক্রবার দুপুর ১২ টার দিকে এপিবিএনের সদস্যরা মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিমকে আটক করেছিল। 

১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বলেন, হত্যাকাণ্ডের পর রোহিঙ্গা শিবিরে পুলিশের অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। 

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই মৌলভি মোহাম্মদ হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া শিবিরে নিজ অফিসে আততায়ীর গুলিতে খুন হন মুহিবুল্লাহ। এ হত্যাকাণ্ডের ঘটনায় মুহিবুল্লাহর ভাই প্রত্যাবাসন বিরোধীরাই এ ঘটনায় জড়িত বলে দাবি করেন। তিনি এ ঘটনায় তিন আরসা সদস্যের নামও বলেছেন।


রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ খুনের ঘটনায় আটক-১

বন্দুকধারীদের গুলিতে রোহিঙ্গা নেতা মাষ্টার মুহিব্বুল্লাহ নিহত


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image