image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

রাউজানে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে পন্ড বাল্য বিয়ে, গুনলো জরিমানা

রাউজান প্রতিনিধি    |    ২০:৫৫, অক্টোবর ২, ২০২১

image

চট্টগ্রামের রাউজানে বাল্য বিবাহের অভিযোগে একটি বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। সেই সাথে বাল্য বিবাহের আয়োজন করায় বর ও কনের পরিবারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

শনিবার (০২ অক্টোবর) বিকেল ৫টায় পৌরসভার সুলতানপুর নন্দন পার্কে এঘটনা ঘটে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, পৌরসভার আলীখিল গ্রামের মো. সিরাজের ছেলে মো. ইকবালের সাথে পূর্ব গুজরার আধার মানিক গ্রামের সানা উল্লার মেয়ে সামিরা সুলতানার বিয়ের অনুষ্ঠান চলছিল। সবকিছু প্রস্তুত। নন্দন পার্কে বর-কনের আত্মীয়-স্বজনে ভরপুর। অনেকে করছেন ফটোশেসন। সবার খাওয়া শেষ। বাকি শুধু কর-কনে। 

এমন সময় পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। তিনি কনের পরিবারকে মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার কাগজপত্র দেখাতে বললে তারা ব্যর্থ হন। পরে বাল্যবিবাহ করার অপরাধে বর পক্ষকে ২০হাজার ও বাল্য বিয়ের দেয়ার অপরাধে কনে পক্ষকে ১০হাজার টাকা জরিমানা প্রদান করেন। বিয়ের অনুষ্ঠান পণ্ডু করে বর-কনে ও আত্মীয়স্বজনকে পার্ক থেকে বের করে দেয়া হয়। এসময় বর-কনে না খেয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। 

এপ্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, গোপন সুত্রে বাল্যবিবাহের কথা জানতে পেরে আমরা বিয়ের অনুষ্ঠানে আসি। কনের পরিবারকে মেয়ের কাগজপত্র (জন্মনিবন্ধন/এনআইডি) দেখাতে বলা হয়। অনেকক্ষণ অপেক্ষার পরও তারা দেখাতে পারেনি। পরে বাল্যবিবাহের অপরাধে দুই পরিবারকে ৩০হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

তিনি আরও বলেন, কনে পক্ষ চট্টগ্রামের নোটারী পাবলিক কার্যালয়ের এফিডেভিট দেখায়। যা আমাদের কাছে গ্রহণ যোগ্যতা নেই।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image