image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

আনোয়ারায় কলেজ ছাত্র খুন : বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

আনোয়ারা প্রতিনিধি    |    ১৬:৪৭, অক্টোবর ৩, ২০২১

image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ইছামতি এলাকায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামের এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মাসুমের লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত আবদুল্লাহ আল মাসুম আনোয়ারা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামের মো. ইউছুপের পুত্র। সে আনোয়ারা সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

স্বজনদের দাবী সাবেক ইউপি সদস্য সাগর দত্তের ছেলে দীপ্ত দত্ত মাসুমকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ূন কবিরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার।

নিহতের পারিবারিক সূত্র জানা যায়, শনিবার রাত সাড়ে দশটার সময় উপজেলা সদর থেকে চাতরী পূর্ব সিংহরা গ্রামের সাবেক ইউপি সদস্য সাগর দত্তের ছেলে দীপ্ত দত্তের সাথে নিহত মাসুম সদরের একটি দোকানে রশি কিনতে যায়। এরপর ২জন মোটরসাইকেল করে ইছামতি এলাকার দিকে যান। পরে রাত পৌনে দুইটার সময় পুলিশের ফোন পেয়ে ইছামতি এলাকায় গিয়ে মাসুমের লাশ উদ্ধার করা হয়। এসময় নিহত মাসুমের গলা, কোমর ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রোববার সকালে থানায় গিয়ে দেখা যায়, মাসুম হত্যার প্রতিবাদে কয়েকশো মানুষ থানা চত্বরে অবস্থান নিয়েছেন। এসময় হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মিছিল করে এলাকাবাসী। নিহতের মা-বাবা ও আত্বীয়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহতের পিতা মো. ইউছুপ বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

এদিকে আনোয়ারায় একের পর এক হত্যাকান্ড ঘটে গেলেও অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় স্থানয়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image