image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরীর মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ১৮:২০, অক্টোবর ৩, ২০২১

image

কক্সবাজারের পেকুয়ায় লাইনে বিদ্যুৎ নেই ভেবে গাছের ডালপালা কাটতে গাছে উঠে আবু মুহাম্মদ ইউছুপ (৩৩) নামের এক স্কুল দপ্তরী। গাছের উপর বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে নামলেন লাশ হয়ে। 

রবিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মগনামা ইউপির হাজি মৌলভী পাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

নিহত আবু মুহাম্মদ ইউছুপ একই এলাকার মৃত মাস্টার আবু ছৈয়দের ছেলে ও মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। 

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে নিহতের বাড়িসহ তৎসংলগ্ন এলাকায় ট্রান্সফরমার নষ্ট হওয়ার কারণে বিদ্যুৎ ছিলনা। সেই সুযোগে বাড়ির চারদিকে বেশ কিছু গাছ ডালপালা বেড়ে যাওয়ায় কেটে দেয়ার জন্য গাছে উঠেন আবু ইউছুপ। কিন্তু বিদ্যুৎ লাইনের দুইটি তারের মধ্যে উপরের তারে সব সময় বিদ্যুৎ থাকে তা জানা ছিলনা নিহত ইউছুপের। গাছের একদম উপরে উঠলে ওই তারের সঙ্গে সংঘর্ষ হয় তার। বিদ্যুতের তারটি তাকে আঁকড়িয়ে ধরে রাখেন। গাছের উপর তার মৃত্যু হলে এক পর্যায়ে গাছের উপর থেকে পড়ে যান। বাড়ির লোকজন তার এমন অবস্থা দেখে দ্রুত পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পেকুয়া পল্লী বিদ্যুতের এজিএম দিপন চৌধুরী বলেন, সকালে ওই বাড়ির লোকজন এসে বলেন তাদের ট্রান্সফরমারটা নষ্ট। আমরা তা দ্রুত সংস্কার করার কথা বললে তারা চলে যায়। কিন্তু ট্রান্সফরমার নষ্ট হলেও বিদ্যুৎ লাইনের দুইটি তারের মধ্যে উপরের তারে সব সময় বিদ্যুৎ চলমান থাকে। সেই তারে অসাবধানতায় জড়িয়ে পড়েন ওই যুবক। যার কারণে তার মৃত্যু হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image