image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

লোহাগাড়ায় সাড়ে ৩লক্ষ ঘনফুট বালু জব্দ করলো প্রশাসন

লোহাগাড়া প্রতিনিধি    |    ২০:১৭, অক্টোবর ৫, ২০২১

image

লোহাগাড়ার জঙ্গল পদুয়ায় ৩লক্ষ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে তোলার দায়ে দুইজনকে ১মাস করে কারাদ- দেয় ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী যৌথ অভিযান চালিয়ে এসব বালু জব্দ করেন। এসময় অবৈধভাবে বালু তোলার দায়ে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়ার মৃত হাজ্বী ইউসুফ জামানের ছেলে মোবারক এবং সৈয়দ আলমের ছেলে মো: ফয়েজকে ভ্রাম্যমান আদালতে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

সূত্র জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়ার উলিরবিল, ধইন্যারবিল, কাঠালেরচর এলাকায় অবৈধ বালু মহালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধভাবে বালু তোলার দায়ে ২ জনকে গ্রেফতার করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আটক মোবারক ও ফয়েজকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। 

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, জব্দকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। অবৈধভাবে বালু তোলার দায়ে আটক ২জনকে এক মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image