image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

কুতুপালং ক্যাম্পে ৪ রোহিঙ্গা ডাকাত আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২১:৪৭, অক্টোবর ৭, ২০২১

image

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন সদস্যরা।

আটককৃতরা হলো মো: রশিদ (২৬), খালেদ হোসেন (৩৯), মো: শাহ আলম (২৫), জয়নাল উদ্দিন (৩৪)। তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বুধবার দুপুর ২ টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং লম্বাশিয়া সাকিনস্থ বাঙ্গালী শফি আলম এর বসত বাড়ী ৫০ গজ পূর্ব পার্শ্বে ফজুরকাঠি বাঙ্গালী গেইট ব্লক-এ/৯, ক্যাম্প-১ ইস্ট রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানিয়েছেন ১৪ -এপিবিএন পুলিশ। 

১৪- এপিবিএন সূত্রে জানা গেছে, দুপুর ২ টার দিকে লম্বাশিয়া বাজার এলাকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সস্ত্রাসীরা পালানোর চেষ্টা কালে তাদের আটক করা হয়। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে লুঙ্গির ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত ৫টি ধারালো রাম দা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সংম্লিস্ট আইনে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ১৪ এপিবিএন অধিনায়ক মো: নাইমুল হক।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image