image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

ঈদগাঁও ইসলামপুরে লবণ বোঝাই ট্রাক থেকে ইয়াবার চালান জব্দ : আটক-২

কক্সবাজার ব্যুরো    |    ১৯:০৩, অক্টোবর ১০, ২০২১

image

ইয়াবাবিরোধী অভিযান, বন্দুক যুদ্ধ ও ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমপর্ণের পরও ইয়াবা পাচার থামছে না৷ বরং ইয়াবা পাচারে নতুন নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে, বাহক হিসেবে লবণ বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যান চালক হেলপারদের ব্যবহার করা হচ্ছে৷

কক্সবাজারের ঈদগাঁও থানাধীন ইসলামপুর থেকে লবণ বোঝাই ট্রাক যোগে ইয়াবা পাচারের সময় মাঝপথে নাপিতখালী বটতলিতে ইয়াবা বোঝাই ট্রাক আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ। রবিবার (১০ অক্টোবর) দুপুরে ইয়াবার চালানটি আটক করা হয়। এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবদুল হালিম জানান, ইসলামপুর শিল্প এলাকার শাহ মজিদিয়া সল্ট ইন্ডাষ্ট্রীসহ দুটি মিল থেকে লবণগুলো ট্রাকে ( ট্রাক নং-ঢাকা মেট্রো-ট-২৪-০৯৯৭) বোঝাই করে ঢাকায় সরবরাহ করছিল। ট্রাক চালক ও ট্রান্সপোর্ট কতৃপক্ষের তথ্যের ভিত্তিতে ইয়াবা আটক করা হয়। ইয়াবাগুলো গননা করে ১৮৮৮ পিস ইয়াবা পাওয়া যায়। এঘটনায় ট্রাক চালক ও মিল শ্রমিককে আটক করা হয়েছে। 

আসলে কোন লবণ মিল থেকে ইয়াবাগুলো বোঝাই করা হয়েছে, ইয়াবা পাচারের সাথে কারা জড়িত তা উদঘাটনে মাঠে রয়েছে পুলিশ।
তবে, ট্রাক চালকের দেয়া তথ্যেই ইয়াবার চালানটি আটক করতে সক্ষম হয়েছে পুলিশ, এমনটাই দাবী ঈদগাঁও থানা পুলিশের।

এদিকে, দীর্ঘদিন ধরে অভিযোগ উঠে আসছে, বিসিক শিল্প এলাকা থেকে লবণ বোঝাই ট্রাক যোগে ইয়াবার বড়বড় চালান দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছে একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র। ইতোপূর্বেও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ইসলামপুর থেকে লবণ বোঝাই ট্রাক থেকে একাধিক ইয়াবার চালান উদ্ধার হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনকারী ট্রাক ও কাভার্ড ভ্যান এবং আটক হয়েছে পাচারকারী।

লবণ বোঝাই ট্রাক এবং কাভার্ড ভ্যান যোগে চালক হেলপারদের মাধ্যমে মাদক, বিশেষ করে ইয়াবা পাচারের গোয়েন্দা তথ্য আছে অনেকদিন ধরে৷ প্রশাসন কিং ট্রান্সপোর্ট মালিকরা লবণ বোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান যথাযথ স্ক্যানিং না করায় তারা ইয়াবা পাচারের এই সুযোগ নিচ্ছে৷

এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image