image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

আনোয়ারায় হাতির আক্রমণে প্রতিবন্ধীর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি    |    ১৩:৪৪, অক্টোবর ১১, ২০২১

image

আনোয়ারার হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১১অক্টোবর) ভোর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত লোকটির আনুমানিক বয়স (৬০)।

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সকাল ১০ টায় লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোলাইমান তিনি জানান, রাতে এলাকায় ৩ টি হাতি দেয়াং পাহাড় থেকে এসে মানুষের বসতঘর ভাংচুর ও জমির ফসল ক্ষতি করেছে। এসময় একজন লোকের চিৎকার শুনতে পায়। সকালে এলাকাবাসী  রাস্তার পাশে খেতে এই মানসিক ভারসাম্যহীন লোকটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে লোকটি মারা গেছে। 

স্থানীয়রা জানায়, সোমবার ভোর রাত ৩ টায় দেয়াং পাহাড় থেকে ৩ টি হাতি লোকালয়ে ডুকে পড়ে। এসময় হাতি ৩টি শাহ আহমদের বাড়ীর আবদুর রশিদের ঘর ভাংচুর করে। পরে হাতি ৩ টি ক্ষেতের ফসলও নষ্ট করে। এসময় এলাকার লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আরো জানায়, হাতির দলটি চলে যাওয়ার সময় মানসিক ভারসাম্যহীন  অজ্ঞাত লোকটিকে সামনে পেয়ে হামলা চালিয়ে মেরে ফেলে।

আনােয়ারা থানার (ওসি) তদন্ত বলেন, বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় এক মানসিক ভাসাম্যহীন ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image