image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

চলাচলের রাস্তা বন্ধ করায় লোহাগাড়ায় অবরুদ্ধ ১৫ পরিবার

লোহাগাড়া প্রতিনিধি    |    ১৪:২১, অক্টোবর ১১, ২০২১

image

চট্টগ্রামের লোহাগাড়ায় দেয়াল নির্মাণ করে চলাচল রাস্তা বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে ১৫ পরিবার। বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বন্ধ করায় বিপাকে পড়েছেন ১৫টি পরবিারের শতাধিক লোকজন। ফলে দেওয়াল টপকিয়ে ও অন্যের ধানখেত দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। স্কুলগামী শিশুসহ দেওয়াল টপকানোর একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দরবেশহাট রোডের লতিফ বিল্ডিং এর সামনে দয়ানিমার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

সরেজমিনে দেখা যায়, ওই এলাকার অসহায় ১৫টি পরিবারের শতাধিক লোকের একমাত্র যাতায়াতের রাস্তায় দেয়াল ও টিনের ঘেরা দিয়ে বন্ধ করে দিয়েছে একই এলাকার জালাল উদ্দিন। চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। কখনো দেওয়াল টপকিয়ে কখনো বা ধানখেত দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। দেওয়াল টপকিয়ে পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন।

ভূক্তভোগী মোহাম্মদ ওসমান গণি বলেন, প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে আমাদের মৌরশী জায়গায় নির্মিত একমাত্র চলাচলের রাস্তটি জোর পূর্বক বন্ধ করে দিয়েছে। বিষয়টি মিমাংসার জন্য আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছি। বিচার দেওয়ায় প্রতিপক্ষ আমাদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। নিরুপায় হয়ে জালাল উদ্দিন, রুজিনা আক্তার, মিন্টু ও জাহেদুল ইসলামকে বিবাদী করে লোহাগাড়া থানায় সাধারন ডায়েরি করেছি।

জানতে চাইলে অভিযুক্ত জালাল উদ্দিন বলেন, রাস্তার জায়গাটা আমাদের দখলীয় মৌরশী সম্পত্তি। বিরোধীয় চলাচল রাস্তায় অভিযোগকারীদের কোন জায়গা নেই। তাই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী বলেন, এব্যাপারে ভুক্তভোগীরা ইউনিয়ন পরিষদের লিখিত অভিযোগ করেছে। উভয়পক্ষের সাথে আলোচনা করে চলাচলের রাস্তাটি উম্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, চলাচল রাস্তা বন্ধ সংক্রান্ত রিবোধের জেরে ভুক্তভোগীরা থানায় জিডি করেছেন। এব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image