শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ১৫:৪৪, অক্টোবর ১১, ২০২১
কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে আবারও ধর্ষণের চেষ্টার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে মো. খোকন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তিনি উপজেলার এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি।
রোববার বিকালে র্যাব তাকে বাড়বকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৫ জুলাই বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী। ওই ঘটনার ভিডিও ধারণ করা হয়। কিছুদিন পর ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবার ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি তার মাকে জানায়। ৫ অক্টোবর ওই ছাত্রীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে ধর্ষণের মামলা করেন। মামলায় মো. খোকন, ইব্রাহিম, সাগর ও মুন্নাকে আসামি করা হয়।
র্যাব জানান, খোকন তাঁর বাড়িতে অবস্থান করছেন এমন খবর পেয়ে র্যাব-৭ এর একটি দল অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।এলাকাবাসী ধর্ষকদের ফাঁসি দাবি করেছেন।
Developed By Muktodhara Technology Limited