শিরোনাম
কক্সবাজার ব্যুরো | ১৮:৩২, অক্টোবর ১১, ২০২১
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সোমবার ১১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রধান সড়ক মেরামত ও সড়ক প্রস্তস্থ করণ কাজের অংশ হিসেবে সরকারী জমি দখল করে নির্মিত অনুমোদনবিহীন পাশাপাশি তিন, চার ও পাঁচতলা তিনটি ভবন এবং ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে দেওয়া হয়। এ কাজে ব্যবহার করা হয় তিনটি স্কেবেটর।
তবে, ক্ষতিগ্রস্তদের কেউ কেউ বলেছেন, এসব স্থাপনাগুলো তাদের দালিলিক সম্পত্তি। উচ্ছেদ অভিযান বন্ধ রাখার জন্য উচ্চ আদালতে রীটও করা হয়েছে। কিন্ত কউক তা না মেনে, জোন সময় না দিয়ে উচ্ছেদ অভিযানের নামে ব্যাপক ভাংচুর করা হয়েছে।
এই ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে।
Developed By Muktodhara Technology Limited