শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৯:৪১, ডিসেম্বর ১২, ২০১৮
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায় চট্টগ্রাম শহরস্থ আনন্দ বাজার, চান্দার পাড়া, হালিশহরে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র মেসার্স প্রিন্স ফ্যাশনস্ গার্মেন্টস এর শুভ উদ্বোধন করা হয়।
ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হালিশহর শাখা প্রধান মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো: সালেহ্ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে শফিউল আলম, কাউন্সিলর, ৩৭ নং ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, মোহাম্মদ ইদ্রিচ, আনন্দ বাজার দোকান মালিক সমিতি, শফিউল আলম বাদশা, সভাপতি, বাকের আলী ফকিরের টেক দোকান মালিক সমিতি, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মহিউদ্দীন, পরিচালক, আশরাফুল উলুম মুহিউচ্ছুন্নাহ্ মাদ্রাসা, বন্দর, চট্টগ্রাম। এ ছাড়াও অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের উন্নয়নের অংশিদার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দেশের শিল্পায়ন, কৃষির উন্নয়ন, বৈদেশিক বাণিজ্যসহ দেশের ব্যাংকিং সেক্টরের প্রতিটি প্যারামিটারে এ ব্যাংক শীর্ষস্থানে অবস্থান করছে। প্রান্তিক আয়ের জনগোষ্ঠিকে ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত করে দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে ব্যাংক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আধুনিক ব্যাংকিং জগতে ইসলামী ব্যাংকের নতুন নতুন সেবা কার্যক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং। তিনি উপস্থিত সবাইকে ইসলামী ব্যাংকের সেবা গ্রহণ করার আহবান জানান।
এছাড়াও তিনি প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি ইসলামী ব্যাংকের শরীয়াহ ভিত্তিক আধুনিক সেবা এজেন্ট ব্যাংকিং সহ অন্যান্য সেবা সমূহের সুস্পষ্ট ধারণা তুলে ধরেন। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কে ধন্যবাদ জানান আনন্দ বাজারে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের মাধ্যমে ইসলামী ব্যাংকের সেবা পেীঁছে দেয়ার জন্য।
সভার শুরু থেকে সুন্দর সহযোগীতা এবং উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।
Developed By Muktodhara Technology Limited