image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

কুতুবদিয়ার ১৭ মাঝি-মাল্লাসহ একটি মাছধরার নৌকা ভারতের কুলতলী থানায় আটক 

আবুল কাশেম, কুতুবদিয়া (কক্সবাজার) সংবাদদাতা    |    ২৩:২৬, আগস্ট ১৮, ২০১৮

image

ছবি-প্রতীকি

কুতুবদিয়া উপজেলার লেমশীখালী করলা পাড়া গ্রামের মোজাম্মেল হকের মালিকাধীন ‘এফবি আব্দুল জব্বার শাহ্’ নামক একটি মাছধরার নৌকা ১৭ জন মাঝি-মাল্লা নিয়ে ভারতের কুলতলী থানায় আটক রয়েছে।

বোটটির রেজি: নং-এফ ৪৮২৫, ইঞ্জিন নং-১৪৪২, বিএইচপি-৬৫ ও আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

এ ঘটনায় গরীব মাঝি-মাল্লা পরিবারে চলছে কান্নার রোল। ওসব মাঝি-মাল্লাদের নিরাপদে দেশ ফেরতসহ বোট উদ্ধারে বাংলাদেশ ও ভারতীয় কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছেন বোট মালিক।

জানা যায়, ওই বোটটি ৮ আগস্ট প্রয়োজনীয় মালামাল নিয়ে মাছ ধরতে যায় গভীর সমুদ্রে। খুলনা সুন্দরবন এলাকায় মাছধরা অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে পড়লে স্রোতের টানে বোটটি ঢুকে পড়ে ভারতের জলসীমানায়। ফলে সে দেশের একটি বোটের সাহায্যে হতভাগা জেলেদের এ বোটকে নিয়ে যায় ভারতের সাগর উপকুলবর্তী ‘কুলতলী’ থানা এলাকায়। পরে সে দেশের বোট মালিক লাল মোহন দাশের মোবাইল ফোন নং-০০১৯১৭৬৯৯৯১২০৭৮-এর মাধ্যমে ০১৭৪০-৯৭৪০৩৮ নং মোবাইলে ঘটনা নিশ্চিত হওয়া গেছে।

পরে ভারতের ‘কুলতলী’ থানায় আটক ওই মাঝি-মাল্লারা হলেন মামুুনুর রশীদ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, নুরুচ্ছফা, আবদু শুক্কুর, আবদুল করিম, রফিক উদ্দিন, গিয়াস উদ্দিন, আবদুল মোনাফ, নুরুল আবছার, রাহমত উল্লাহ, মনির উল্লাহ, আবদুল মালেক, নুরুল হোছাইন, রবিউল বাশার, সাইফুল ইসলাম, মুহাম্মদ এরফান ও সাদ্দাম হোছাইন।

এরা উপজেলার লেমশীখালী ও উত্তর ধুরুং গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করা গেছে। এ ঘটনায় ১৪ আগস্ট বোট মালিকের পক্ষে ৪৪২ নং একটি জিডি করেছে বলে থানা সূত্রে জানা গেছে ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image