image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ

ডেস্ক    |    ১৮:২৬, ডিসেম্বর ১৫, ২০১৮

image


সাপ্তাহিক ছুটি এবং সরকার ঘোষিত ছুটিসহ আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত কোর্টের অবকাশের কারণে সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময় মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিচারিক বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এস এম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে ফৌজদারী মামলা সংক্রান্ত বিষয়াদির শুনানি নিষ্পত্তি হবে।

বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. খশরুজ্জামানের একক বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে রিট সংক্রান্ত বিষয়াদির শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি কে এম কামরুল কাদেরের একক বেঞ্চে আদিম অধিক্ষেত্রাধীন বিষয়াদি, ব্যাংক, কোম্পানি সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি হবে।

এছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশান জাজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করা হয়েছে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ২৪ ও ৩১ ডিসেম্বর বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image