শিরোনাম
ঢাকা ব্যুরো | ১৭:৫৫, ডিসেম্বর ১৭, ২০১৮
রাজধানীর লালবাগে বিদ্যুৎস্পৃষ্টে পারুল বেগম (৫০) নামের এক নারী মারা গেছে। এবং ছেলের বউ জান্নাত (১৯) আহত হয়েছে।
সোমবার (১৭ডিসেম্বর) বেলা ১টার দিকে ঘটনাটি ঘটে। বিদ্যুতের মোটর চালু দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুড় সোয়া ২ টায় মৃত ঘোষণা করেন।
মৃত পারুলের ছেলে মো. ইয়াছিন জানান, তারা লালবাগ কেল্লার মোড়ের একটি বাসায় ভাড়া থাকে। দুপুড়ে ছেলের বউ জান্নাত বাসার সামনের গেট খুলতে গেলে বিদ্যুতায়িত থাকা গেটে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে পারুল বেগম তাকে বাচাতে গেলে সে আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত পারুলকে ঘোষণা করেন। এবং জান্নাতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাদের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার কালকিনি উপজেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের লাশ মর্গে রাখা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited